গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৩ মে, ২০২৪ এ ১০:৩৮ AM
কন্টেন্ট: পাতা
| ক্র. নং | সেবার নাম | সেবা প্রদান পদ্ধতি | প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান | সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি | সেবা প্রদানের সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (পদবি ও দপ্তর) |
| (১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) | (৭) |
| ১. | নিকাহ রেজিস্ট্রার নিয়োগ | (১) শূণ্য পদের বিপরীতে আবেদন; (২) সাব-রেজিস্ট্রার এর নিকট প্যানেল আহবান; (৩) আবেদনপত্র ও প্যানেল যাচাই বাছাইক্রমে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে লাইসেন্স ইস্যু। | (১) আবেদনপত্র (২) আলীম পাশের সনদ (মুসলিম নিকাহ রেজিস্ট্রার এর জন্য) (৩) এইচএসসি পাশের সনদ (হিন্দু রেজিস্ট্রার এর জন্য) (৪) জন্ম সনদ (৫) বয়স সীমা: ২১-৪৫ বৎসর (মুসলিম) ২৫-৫০ বৎসর (সনাতন) | ৫০০/- হতে ২০০০/- টাকা (এলাকাভেদে) বাংলাদেশ/সোনালী ব্যাংকে চালানমূলে জমা প্রদান কোড: ১-২১৬১-০০০০-১৮৫৪ | ৩০ কার্যদিবস | সিনিয়র সহকারী সচিব বিচার শাখা-৭
|
| ২. | নোটারী পাবলিক নিয়োগ | (১) নোটারী বিধিমালা, ১৯৬৪ এর ৩ ও ৪ বিধির শর্তপূরণসাপেক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর আবেদন; (২) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক পদপ্রার্থীর নাম ঠিকানা ও চরিত্র মূল্যায়ন; (৩) গেজেট প্রকাশনীর পর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশমালা প্রেরণ; (৪) কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সার্টিফিকেট ইস্যু। | (১) আবেদনপত্র (২) আইনজীবীর সনদ (৭ বৎসরের অভিজ্ঞতাসহ) (৩) জন্মসনদ (৪) এলএলবি সনদ (৫) বয়স সীমা: ৬০ বৎসরের নিচে হতে হবে | ১০০০০/- টাকা বাংলাদেশ/সোনালী ব্যাংকে চালানমূলে জমা প্রদান কোড: ১-২১০১-০০০১-১৮৫৪ | ১৮০ কার্যদিবস | সিনিয়র সহকারী সচিব বিচার শাখা-৬
|
| ৩. | নোটারী পাবলিক সার্টিফিকেট নবায়ন | (১) নোটারী বিধিমালা, ১৯৬৪ এর ৭এ বিধির শর্তপূরণসাপেক্ষে কর্তৃপক্ষ বরাবর নোটারী মেয়াদ শেষ হবার ৯০ কার্যদিবস পূর্বে আবেদন; (২)জেলা জজের নিকট প্রতিবেদন প্রেরণ ; (৩) কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সার্টিফিকেট নবায়ন। | (১) আবেদনপত্র (২) বিগত ০৩ বৎসরের নোটারী কার্যের বার্ষিক বিবরণী দাখিল (৩) নবায়ন ফিস দাখিলের চালানের মূল রশিদ | ৩০০০/- টাকা বাংলাদেশ/সোনালী ব্যাংকে চালানমূলে জমা প্রদান কোড: ১-২১০১-০০০১-১৮৭৬ | ৯০ কার্যদিবস | সিনিয়র সহকারী সচিব বিচার শাখা-৬
|
| ৪. | নোটারী কাগজপত্র সত্যায়ন | সকাল ০৯ ঘটিকা হতে দুপুর ০১ ঘটিকা পর্যন্ত কাগজপত্র গ্রহণ। পরে বিকাল ০৩ ঘটিকা সরাসরি কাগজপত্র ফেরত প্রদান।
| সংশ্লিষ্ট কাগজের ফটোকপি | বিনামূল্যে | ০২ ঘন্টা | সিনিয়র সহকারী সচিব বিচার শাখা-৭ [সকাল ০৮ ঘটিকা হতে দুপুর ১১ ঘটিকা পর্যন্ত] সিনিয়র সহকারী সচিব বিচার শাখা-৬ [সকাল ১০ ঘটিকা হতে দুপুর ০২ ঘটিকা পর্যন্ত] |
| ৫. | অধস্তন আদালতসমূহের জন্য বাজেট প্রণয়ন, বরাদ্দকরণ ও বিভাজন | পত্র মারফত অনুরোধ প্রাপ্তির পর কাগজপত্র যাচাইপূর্বক সংশ্লিষ্ট আদালতের অনুকূলে বাজেট বরাদ্দ করে আইবাসে এন্ট্রি দেওয়া হয় ও পত্র মরফত অবগত করা হয়। | সংশ্লিষ্ট আদালতের আবেদন এবং আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট | বিনামূল্যে | ০৭ কার্যদিবস | সিনিয়র সহকারী সচিব (বাজেট-১) |